‘আলো’র প্রদর্শনীতে সহিংসতার ক্ষতচিহ্ন স্মরণ
সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভবনটিতে বুধবার প্রদর্শনীর উদ্বোধন হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। প্রদর্শনীতে স্থান পেয়েছে হামলার বর্বরতার চিত্র ও সেই সহিংসতার ক্ষতচিহ্ন, যা শিল্পীদের সৃজনশীল প্রকাশে নতুন মাত্রা পেয়েছে। ধ্বংসস্তূপের মাঝেও শিল্পের আলো জ্বালিয়ে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরাই এই প্রদর্শনীর লক্ষ্য। প্রদর্শনী দেখতে প্রতিদিনই আসছেন রাজনীতিক, বিশিষ্টজন, শিল্পী–সাহিত্যিক ও শিক্ষার্থীরা।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০