জলাশয় ঘিরে পাখিদের খাবারের খোঁজ

ভোরের আলো ফোটার আগেই জলাশয়ের আশপাশে শুরু হয় পাখিদের আনাগোনা। রাতভর না খেয়ে থাকা পাখিরা এ সময় খাবারের সন্ধানে বের হয়। কোনোটি গাছের ডালে বসে শিকারের অপেক্ষা করে, কোনোটি নলখাগড়ার ফাঁকে খোঁজে খাবার। আবার কোনোটি ঝাঁক বেঁধে উড়ে যায় জলাশয়ের ওপর দিয়ে। পোকামাকড়, ছোট মাছ, ঘাস ও জলজ উদ্ভিদের বীজ—খাদ্যাভ্যাস অনুযায়ী খাবার খুঁজে নেয় নানা প্রজাতির পাখি। তবে জলাশয় ভরাট, গাছ কাটা ও বসতি বাড়ায় দিন দিন কমছে এদের আবাস ও খাদ্যের সংস্থান।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
ভোরের আলো ফোটার আগেই জলাশয়ের আশপাশের গাছপালায় জড়ো হয়েছে কয়েকটি পাখি।
২ / ১২
জলাশয়ের ধারে নলখাগড়ার ডাঁটিতে বসে আছে একটি ছোট পাখি। আশপাশে খাবারের সন্ধান করছে সে।
৩ / ১২
বিদ্যুতের তারে পাশাপাশি বসে আছে দুটি গোশালিক। ভোরে জলাশয়ের আশপাশে তাদের এমন বিচরণ চোখে পড়ে।
৪ / ১২
খুঁটির ওপর দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করছে একটি ভাতশালিক।
৫ / ১২
জলাশয়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটি লাললটিকা বা হট্টিটি। লাল ঠোঁট ও চোখের পাশের লাল অংশ পাখিটির বিশেষ বৈশিষ্ট্য।
৬ / ১২
খাবারের সন্ধানে জলাশয়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একদল সরালি হাঁস।
৭ / ১২
গাছের ডালে বসে আছে একটি সাদা-গলা মাছরাঙা।
৮ / ১২
জলাশয়ের ওপর দিয়ে পাশাপাশি উড়ে যাচ্ছে দুটি গাঙচিল। পানিতে খাবারের সন্ধানে তাদের এমন বিচরণ দেখা যায়।
৯ / ১২
জলাশয়ের পাশের একটি খুঁটিতে বসে আছে কালো ফিঙে। লম্বা লেজ ও কালো পালকে সহজেই চেনা যায় পাখিটিকে।
১০ / ১২
জলাশয়ের পাশের ঝোপে বসে আছে একটি ফিঙে ও একটি গোশালিক।
১১ / ১২
মাটি থেকে পোকা তুলে নিয়েছে একটি দোয়েল। এভাবেই খাবার সংগ্রহ করে পাখিটি।
১২ / ১২
জলাশয়ের পাশের ঝোপঝাড়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একটি বনমুরগি।