জমজমাট লিচুর হাট

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরের ‘লিচুর হাট’ এখন সরগরম। এখন এই হাটে উঠেছে মোজাফফর জাতের লিচু। বাগানিদের কাছে থেকে মানভেদে প্রতি হাজার লিচু ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ১০০ টাকায় কেনেন পাইকারেরা। পরে তাঁরা এই লিচু দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন। ছবিগুলো সম্প্রতি তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
হাটে উঠেছে মোজাফফর জাতের লিচু
২ / ১২
খাঁচিতে করে লিচু নিয়ে হাটে যাচ্ছেন এক ব্যক্তি
৩ / ১২
লিচু অক্ষত রাখার জন্য অন্য গাছের পাতা দিয়ে ঢেকে হাটে নেওয়া হচ্ছে
৪ / ১২
ভ্যানে বোঝাই করে হাটে আনা হয়েছে লিচু
৫ / ১২
মান অনুযায়ী লিচু আলাদা করছেন এক ব্যক্তি
৬ / ১২
স্থানীয় এক ক্রেতা লিচু কিনতে হাটে এসেছেন
৭ / ১২
পরিবারের জন্য লিচু কিনেছেন এক ভ্যানচালক
৮ / ১২
সরগরম লিচুর হাট
৯ / ১২
হাটে টুলের ওপর দাঁড়িয়ে লিচুর দাম হাঁকছেন এক ব্যক্তি
১০ / ১২
লিচুভর্তি খাঁচিতে ভরে গেছে হাট
১১ / ১২
হাটে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে লিচু
১২ / ১২
প্লাস্টিকের বক্সে লিচু ভরা হয়েছে। এখন তা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে