হাওরে রোদ উঠতেই শুরু হলো ফসল বাঁচানোর লড়াই

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বোরো ধান তলিয়ে যাওয়ার পর নতুন করে বিপাকে পড়েছেন কৃষকেরা। যে ধান কেটে ঘরে তুলতে পেরেছেন, টানা বৃষ্টি চলায় তা–ও ঠিকমতো শুকাতে পারেননি তাঁরা। সোমবার দুপুরের পর খানিকটা রোদ উঠলে প্রায় পচে যাওয়া ধান সড়কের ওপর শুকাতে দেখা যায় কৃষান-কৃষানিদের। কষ্টের ফসল বাঁচাতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজিরাই ও সদর উপজেলার আহসানমারা এলাকা নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
তলিয়ে যাওয়া ফসল দ্রুত কেটে মাড়াইয়ের পর সড়কের পাশে রাখা ভেজা ধানের স্তূপ
২ / ১০
একটু রোদ উঠতেই সেই ধান শুকাতে দিচ্ছেন কৃষক
৩ / ১০
সড়কের পাশে ধান শুকানো হচ্ছে
৪ / ১০
সড়কের ভেজা ধানের স্তূপ
৫ / ১০
ধান শুকাতে দিচ্ছেন কিষান-কিষানি
৬ / ১০
টানা বৃষ্টিতে কিছু ধান পচেও গেছে, রোদে শুকাতে দেওয়ার আগে তা দেখছেন এক কিষানি
৭ / ১০
ভেজা ধান রোদে রাখা হয়েছে শুকানোর জন্য
৮ / ১০
সড়কের ওপর ধান শুকানো হচ্ছে
৯ / ১০
শুকাতে দেওয়া ধান নেড়েচেড়ে দিচ্ছেন এক তরুণ
১০ / ১০
চারদিকে পানি, তাই ধান শুকানোর ভরসা এখন সড়ক