দুর্গম পাহাড়ে লড়াকু জীবন

রাঙামাটির বরকল উপজেলার চিপা বড় হরিণার বটতলা এলাকা। নীল আকাশের নিচে, সবুজ পাহাড়ের মাঝে এক দুর্গম জনপদ। নির্জন পাহাড়ের বুকে ‘মাচাংঘরে’ স্থানীয় মানুষের বসবাস। বংশপরম্পরায় জুমচাষ করে টিকে আছেন তাঁরা। পিচঢালা পথ হয়েছে, কিন্তু পাননি উন্নয়নের ছোঁয়া। হাতের কাছে নেই শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক সেবা। সুপেয় পানির তীব্র অভাব। এর মাঝেই এগোচ্ছে জীবন, চলছে সংগ্রাম। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৯
পাহাড়ের বুকে মাচাংঘর
২ / ৯
পাহাড়ের ঢালে বাড়ির উঠানে শুকাতে দেওয়া হয়েছে হলুদ
৩ / ৯
জুমখেতে কাজ করতে চলেছেন তিনি
৪ / ৯
সুপেয় পানির খোঁজে যাত্রা
৫ / ৯
বাঁশের তৈরি এমন মাচাংঘরে বসবাস করেন স্থানীয় লোকজন
৬ / ৯
নতুন ঘর তৈরির আয়োজন
৭ / ৯
শিক্ষার সুযোগ না পাওয়া অনিশ্চিত শৈশব
৮ / ৯
পাকা পথ ধরে শিশুরাও চলেছে পানির সন্ধানে
৯ / ৯
দিনের শুরুতে জুমঘরের আড়ালে সোনালি সূর্যের উঁকি