ঝুম বৃষ্টিতে সড়ক তলিয়ে বিপাকে রাজধানীবাসী

মৌসুমি বায়ু বিস্তৃত হয়েছে সারা দেশে। বৃষ্টিও হচ্ছে। আজ দিনভর গরমের পর বিকেলে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামে। ঘণ্টাখানেকের এই বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন পথে নামা মানুষেরা। বৃষ্টিতে জলজটের ছবিগুলো হাতিরঝিল, বিজয় সরণি ও সচিবালয় এলাকার।

১ / ৮
ঝুম বৃষ্টির মধ্যে মোটরসাইকেল ছুটছে গন্তব্যে। হাতিরঝিল, ঢাকা
ছবি: দীপু মালাকার
২ / ৮
দুর্ভোগের পাশাপাশি বৃষ্টিতে ভেজার আনন্দও আছে। হাতিরঝিল, ঢাকা
ছবি: দীপু মালাকার
৩ / ৮
টানা বৃষ্টিতে সড়কে জমেছে পানি, দুর্ভোগে মানুষ। বিজয় সরণি, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৪ / ৮
জলমগ্ন সড়কে চলছে যানবাহন। বিজয় সরণি, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৫ / ৮
বৃষ্টিতে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি বেয়ে চলছেন এক মোটরসাইকেলচালক। সচিবালয় এলাকা, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ৮
ব্যাটারিচালিত রিকশায় পানি পারাপার। সচিবালয় এলাকা, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ৮
চারদিকে পানি ছড়িয়ে চলছে এক গাড়ি। সচিবালয় এলাকা, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ৮
পানিতে ডোবা সড়কে যানবাহনের অপেক্ষায় এক ব্যক্তি। সচিবালয় এলাকা, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ