পদ্মা সেতুর রেলপথ

পদ্মা সেতুতে ৬ দশমিক ১৫ কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণকাজে গতকাল বুধবার শেষ পর্যায়ের ঢালাইয়ের কাজ করা হয়। এ উপলক্ষে নির্মাণসংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা সেতুর এ অংশে নানান কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন। আগামী ৪ এপ্রিল পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে মাওয়া স্টেশন পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। গতকাল বুধবার (২৯ মার্চ) পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ছবিগুলো তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেলপথ নির্মাণের কাজে শ্রমিকেরা।
২ / ১০
শেষ ঢালাইয়ের জন্য প্রস্তুত শ্রমিকেরা।
৩ / ১০
রেলপথের এ অংশেই হবে ঢালাইয়ের কাজ।
৪ / ১০
জাজিরা প্রান্তের একটি অংশে পরিপাটি রেলপথ।
৫ / ১০
ঢালাইয়ের কাজের আগে নেওয়া হচ্ছে প্রস্তুতিমূলক কাজ।
৬ / ১০
ঢালাইয়ের অংশে ভারী মেশিনারি, কর্মকর্তা ও কর্মীদের ভিড়।
৭ / ১০
শুরু হয় ঢালাইয়ের কাজ।
৮ / ১০
ঢালাইয়ের কাজ তত্ত্বাবধানে কাজ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৯ / ১০
রেলপথ বেয়ে ঢালাইয়ের কাজ এগিয়ে যাচ্ছে।
১০ / ১০
ঢালাইয়ের সময় যাঁর যাঁর দায়িত্ব অনুযায়ী প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়েন।