আদিবাসী দিবসে শিকড়ের টানে, অধিকারের গানে

আজ রোববার আন্তর্জাতিক আদিবাসী দিবস। পাহাড়, সমতল ও উপকূলের নানা প্রান্তে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আঁকড়ে বেঁচে আছেন বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। অনেক ক্ষেত্রেই এসব জাতিগোষ্ঠীর মানুষের জীবনযাপন এখন সংকটে। ভূমি হারানোর আশঙ্কা, ভাষা ও সংস্কৃতির ক্ষয়, শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য—সব মিলিয়ে অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াই তাঁদের কাছে এখনো বাস্তব। এবারও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দিনটি উপলক্ষে নানা আয়োজনের ছবি তুলেছেন সাজিদ হোসেন

১ / ৭
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সমাবেশস্থলে অতিথিদের সামনে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড।
২ / ৭
দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সেজেছেন গারো শিল্পীরা।
৩ / ৭
ত্রিপুরাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
৪ / ৭
সাংস্কৃতিক অনুষ্ঠানে ওঁরাও সম্প্রদায়ের শিল্পীরা অংশগ্রহণ করেন।
৫ / ৭
আন্তর্জাতিক আদিবাসী দিবসে খাসি সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
৬ / ৭
নীল–সাদা পোশাকে গারো সম্প্রদায়ের শিল্পীদের নৃত্য সবার দৃষ্টি কাড়ে।
৭ / ৭
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি।