নৌ ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করাসহ সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নৌযানশ্রমিকেরা। এতে রোববার সকাল থেকে কোনো ধরনের নৌযান সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যায়নি। দূরদূরান্তে যাওয়ার জন্য যাত্রীরা টার্মিনালে এসে বিপাকে পড়েন। দীর্ঘ সময় অপেক্ষার পর ফিরে যান তাঁরা। কর্মমুখর স্থানটি হয়ে পড়ে নিশ্চুপ। রোববার বিকেলের চিত্র।

১ / ৭
লঞ্চ না পেয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ
২ / ৭
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ভোলার বোরহানউদ্দিনে যাওয়ার জন্য পরিবার নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে বিপাকে পড়েন মোহাম্মদ ইসমাইল
৩ / ৭
লঞ্চ বন্ধ থাকায় বাড়ি যাওয়ার বিকল্প ব্যবস্থা খুঁজতে গেছেন বাবা। এ ফাঁকে মুঠোফোন দেখে সময় কাটাচ্ছে শিশু ইমাম
৪ / ৭
পরিবার নিয়ে ঢাকায় বেড়াতে এসেছিলেন মো. সুমন। বরিশাল যাওয়ার উদ্দেশে ঢাকার মোহাম্মদপুর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে লঞ্চ চলাচল বন্ধ দেখে বিপাকে পড়েন তাঁরা
৫ / ৭
ধর্মঘট থাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে বিপাকে পড়েন সাধারণ মানুষ
৬ / ৭
সদরঘাটে এসে লঞ্চ বন্ধ থাকায় পিকআপে করে ভোলার উদ্দেশে রওনা দেন অনেকেই। জনপ্রতি ভাড়া নেওয়া হয় ৮০০ টাকা
৭ / ৭
পুরো সদরঘাট এলাকা হয়ে পড়ে সুনসান