ভাঙা সড়কে প্রতিদিনের ভোগান্তি
সিলেট নগরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক কিনব্রিজ থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ। একদিকে সিলেট রেলস্টেশন, অন্যদিকে নগরের সবচেয়ে বড় বাস টার্মিনাল কদমতলী। প্রতিদিন হাজারো যানবাহন ও মানুষের চলাচল এই সড়ক দিয়ে। অথচ দীর্ঘদিন ধরে সড়কটির বড় অংশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কার্পেটিং উঠে গিয়ে কোথাও ইট, কোথাও পাথর বেরিয়ে এসেছে। বৃষ্টির পানির মধ্য দিয়ে যানবাহন চলার সময় ছিটকে যাওয়া নোংরা পানি পথচারীদের গায়ে লাগে। গর্ত এড়িয়ে ধীরগতিতে চলতে গিয়ে সৃষ্টি হয় যানজট, বাড়ে দুর্ভোগ। স্থানীয় লোকজনের অভিযোগ, অন্তত দুই বছর ধরে সড়কের প্রায় ৪০ শতাংশ অংশ বেহাল অবস্থায় থাকলেও কার্যকর সংস্কারের উদ্যোগ চোখে পড়েনি। ভাঙা সড়কে প্রতিদিনের ভোগান্তি নিয়ে ছবির গল্প–
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮