সিলেটের বাজারে আগাম তরমুজ

সিলেটের বিভিন্ন উপজেলায় এখন কৃষকেরা আগাম তরমুজের চাষ করছেন। ফাল্গুনের শুরু থেকেই এসব তরমুজ আসতে শুরু করেছে স্থানীয় বাজারগুলোতে। নগরের ফলের আড়তগুলোতে এখন চলছে তরমুজ কেনাবেচার ব্যস্ততা। পাইকারি ও খুচরা বিক্রেতারা আড়ত থেকে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন পাড়ামহল্লার বাজারে। তবে আগাম তরমুজের এই মৌসুম এখন অনেকটাই শেষের দিকে।

১ / ৯
নগরের একটি ফলের আড়তে আকারভেদে তরমুজ আলাদা করে রাখছেন শ্রমিকেরা
২ / ৯
বিভিন্ন উপজেলা থেকে আসা তরমুজ বিক্রির জন্য ট্রাক থেকে আড়তে নামানো হচ্ছে
৩ / ৯
বিক্রির জন্য আড়তে বিভিন্ন আকারের তরমুজ সাজিয়ে বসে আছেন এক পাইকারি বিক্রেতা
৪ / ৯
আড়তে তরমুজ কিনতে এসেছেন খুচরা বিক্রেতারা, চলছে দরদাম
৫ / ৯
আকার অনুযায়ী আলাদা করে ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে ছোট তরমুজ
৬ / ৯
দোকানে তরমুজ সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন এক বিক্রেতা
৭ / ৯
ক্রেতাদের আকৃষ্ট করতে একটি তরমুজ কেটে ভেতরে লাল অংশ বের করে রাখা হয়েছে
৮ / ৯
আড়তের মেঝেতে বিক্রির জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে রসালো এই ফল
৯ / ৯
ক্রেতা নেই, তাই মুঠোফোন দেখেই অলস সময় পার করছেন এক তরুণ বিক্রেতা