বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে গড়িয়ে পড়ে পানি
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সাধুরপাড়া এলাকার চান্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখলে মনে হবে কোনো পরিত্যক্ত গ্যারেজ। ভাঙাচোরা টিনের ছাউনি আর জোড়াতালি দেওয়া তিনটি কক্ষে চলছে বিদ্যালয়ের পাঠদান। শ্রেণিকক্ষে জমে থাকা বৃষ্টির পানি, হলরুমজুড়ে আগাছা—এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই প্রতিদিন পাঠ নিচ্ছে শিশুরা। ২০১৩ সালে সরকারি হওয়া চান্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো অপেক্ষায় একটি স্থায়ী ভবনের। ছবিতে বিদ্যালয়টির বর্তমান অবস্থা।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮