আনন্দ-সম্প্রীতিতে শারদীয় দুর্গোৎসব

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবীর আরাধনা, অঞ্জলি ও সন্ধ্যা আরতিতে মুখর পূজামণ্ডপগুলো। উৎসবকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহ। দেশের বিভিন্ন প্রান্তের দুর্গাপূজার রঙিন মুহূর্তগুলো নিয়ে এই ছবির গল্প।

১ / ১৪
চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী শ্রীশ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরের ‘রিপু রজনী’ থিমের পূজামণ্ডপ
ছবি: জুয়েল শীল
২ / ১৪
নান্দনিক প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে মণ্ডপে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা
ছবি: জুয়েল শীল
৩ / ১৪
ব্যতিক্রমী থিমে সাজানো ‘রিপু রজনী’ থিমের পূজামণ্ডপটি ঘিরে দর্শনার্থীদের কৌতূহল
ছবি: জুয়েল শীল
৪ / ১৪
দেবীর চরণে ধূপ আরতি করছেন পুরোহিত
ছবি: জুয়েল শীল
৫ / ১৪
ভক্তদের জ্বালানো মঙ্গলপ্রদীপের আলোয় উদ্ভাসিত শিবের মূর্তি
ছবি: জুয়েল শীল
৬ / ১৪
রাঙামাটিতে দেবী দুর্গার সামনে প্রার্থনায় মগ্ন পুণ্যার্থীরা
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৪
বগুড়ায় ঢাকের বোল আর কাঁসরের শব্দে মণ্ডপে চলছে পূজা-অর্চনা
ছবি: সোয়েল রানা
৮ / ১৪
মহাসপ্তমীর সকালে শঙ্খ বাজাচ্ছেন এক ভক্ত
ছবি: সোয়েল রানা
৯ / ১৪
ভক্তি ও শ্রদ্ধায় দেবীর আরাধনায় এক ভক্ত
ছবি: সোয়েল রানা
১০ / ১৪
মণ্ডপ থেকে দেবীর ছবি মুঠোফোনে তুলে স্বজনদের কাছে পাঠাচ্ছেন এক দর্শনার্থী
ছবি: সোয়েল রানা
১১ / ১৪
তরুণদের উদ্যোগে গ্রামবাংলার চিরায়ত লোকজ উপকরণ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। শালগাড়িয়া বিদ্যুৎ চক্র কালীমন্দির, পাবনা
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৪
মহাসপ্তমীর দুপুরে সপরিবার মণ্ডপে ঘুরে প্রতিমার সামনে সেলফি তোলার আনন্দ। সাহেবের কবরখানা এলাকা, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৪
চট্টগ্রাম নগরের পতেঙ্গা শ্যামা সংঘের এবারের পূজামণ্ডপ সাজানো হয়েছে ‘সংবাদপত্রের একাল-সেকাল’ থিমে
ছবি: প্রথম আলো
১৪ / ১৪
প্রতিমা দর্শনের পাশাপাশি ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভক্তরা। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি), ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ