আনু মাঝি ঘাটে গম খালাসের কর্মব্যস্ততা

চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর আনু মাঝি ঘাটে চলছে গম খালাসের কাজ। বহির্নোঙর থেকে আসা লাইটার জাহাজের খোল থেকে বস্তায় ভরা হচ্ছে গম। এরপর সেলাই করা বস্তাগুলো ক্রেনের সাহায্যে নামানো হচ্ছে ঘাটে। শ্রমিকেরা সেখান থেকে বস্তাগুলো মাথায় করে তুলছেন ট্রাকে। এসব গম যাচ্ছে বিভিন্ন গুদাম ও পাইকারি মোকামে। ঘাটের এই কর্মব্যস্ততার নানা মুহূর্ত ধরা পড়েছে ছবিতে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
লাইটার জাহাজের ভেতরে গম বস্তায় ভরছেন শ্রমিকেরা
২ / ৮
খালি বস্তাগুলো গুছিয়ে ভাঁজ করে রাখছেন শ্রমিকেরা
৩ / ৮
জাহাজের ভেতরে স্তূপ করে রাখা হয়েছে গমভর্তি বস্তা
৪ / ৮
মেশিনের সাহায্যে দ্রুত সেলাই করা হচ্ছে গমের বস্তার মুখ
৫ / ৮
ক্রেনের দড়িতে বাঁধা হচ্ছে গমভর্তি বস্তাগুলো
৬ / ৮
ক্রেনের সাহায্যে জাহাজ থেকে গমের বস্তা নামিয়ে আনা হচ্ছে ঘাটে
৭ / ৮
গমভর্তি বস্তা ট্রাকে তোলার কাজে ব্যস্ত শ্রমিকেরা
৮ / ৮
ঘাট থেকে মাথায় করে ট্রাকে গমের বস্তা তুলছেন শ্রমিকেরা