হামে আক্রান্ত শিশুদের বাঁচার লড়াই

হামের প্রাদুর্ভাবে ইতিমধ্যে অনেক শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। চিকিৎসকদের ব্যস্ততা আর স্বজনদের উৎকণ্ঠায় হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর পরিবেশ এখন অন্য রকম। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিনই হামে আক্রান্ত গুরুতর অসুস্থ শিশুদের নিয়ে আসছেন অভিভাবকেরা। দূরদূরান্ত থেকে আসা এসব শিশুর কেউ চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, আবার কেউ হার মানছেন বাঁচার এই লড়াইয়ে। জীবন–মৃত্যুর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এসব শিশুর।

১ / ১০
চার হাসপাতাল ঘুরে ভর্তি করতে না পেরে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে আসা হয় আট মাস বয়সী হুজাইফাকে।
২ / ১০
ভর্তি করানোর পর ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে হুজাইফাকে।
৩ / ১০
রাজধানীর ছোটমণি নিবাসের হামে আক্রান্ত দুই মাস বয়সী মোনা।
৪ / ১০
হাসপাতালে মায়ের কোলে হামে আক্রান্ত এক শিশু।
৫ / ১০
হামে আক্রান্ত এক শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
৬ / ১০
ছোটমণি নিবাসের হামে আক্রান্ত চার শিশুর দুজন।
৭ / ১০
হাসপাতালের শয্যায় ছোটমণি নিবাসের আট মাস বয়সী মাহিম।
৮ / ১০
সন্তান হারিয়ে নির্বাক মা শিউলি আক্তার।
৯ / ১০
মৃত সন্তানের কপালে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন মা শিউলি আক্তার।
১০ / ১০
হাসপাতালে দাদির কোলে অনেকটাই সুস্থ সাত মাসের আইয়ান।