শতাধিক জাতের ফল নিয়ে রাজধানীতে মেলা
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন মাঠে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। কৃষক, উদ্যোক্তা ও কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হওয়া এ মেলা চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে আগামী শনিবার রাত ৮টা পর্যন্ত। মেলায় দেশি-বিদেশি শতাধিক জাতের ফলের সমাহার বসেছে। সাধারণ মৌসুমি ফলের পাশাপাশি এখানে বিশেষ নজর কাড়ছে ৫ কেজি ওজনের ‘ব্রুনাই কিং’ আম ও নানা পাহাড়ি ফল। মেলায় আম, কাঁঠাল, লিচু, আনারসসহ বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত ফলের প্রদর্শনী ও কেনাবেচা চলছে। ফলের পাশাপাশি মধু, মাশরুম ও অন্যান্য কৃষিপণ্যও মিলছে এখানে। দর্শনার্থীরা নিরাপদ ফল কেনার পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণের আধুনিক প্রযুক্তি সম্পর্কেও তথ্য জানতে পারছেন। দেশীয় ফলের বৈচিত্র্য উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় করছেন শত শত মানুষ।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০