ঈদে ঘরমুখী মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে ছুটছেন ঘরমুখী মানুষ। ইতিমধ্যে সড়ক, রেল ও নৌপথে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য যাত্রীদের ভিড় দেখা যায়। প্রচুর মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় রাজধানীর পথঘাট এখন অনেকটাই ফাঁকা। ঈদুল আজহা উপলক্ষে পরিবার–পরিজন নিয়ে গন্তব্যে রওনা হয়েছেন মানুষ। তবে আজ সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের চাপ অনেকটাই কম।

১ / ৮
ঈদ উদ্‌যাপনের জন্য রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। লঞ্চ টার্মিনালে ভিড় করেছেন যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৮ জুন
ছবি: সাজিদ হোসেন
২ / ৮
ঈদের ছুটিতে লঞ্চে গন্তব্যে যাচ্ছেন মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৮ জুন
ছবি: সাজিদ হোসেন
৩ / ৮
পরিবারের সঙ্গে ঈদ করতে ট্রেনে উঠছেন ঘরমুখী মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৮ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ৮
ঈদের ছুটিতে রেলস্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৮ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ৮
বৃষ্টিতে ভিজে বাসে ওঠার চেষ্টা করছেন রাজধানী ছেড়ে যাওয়া মানুষ। গাবতলী বাস টার্মিনাল, ঢাকা, ২৮ জুন
ছবি: আশরাফুল আলম
৬ / ৮
মালামাল নিয়ে বাস টার্মিনালে নামছেন এক যাত্রী। গাবতলী বাস টার্মিনাল, ঢাকা, ২৮ জুন
ছবি: আশরাফুল আলম
৭ / ৮
পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে নগর ছাড়ছেন মানুষ। বাসস্ট্যান্ডে মানুষের ভিড়। অলংকার মোড়, চট্টগ্রাম, ২৮ জুন
ছবি: জুয়েল শীল
৮ / ৮
টিকিটের জন্য সন্দ্বীপগামী যাত্রীরা ভোর চারটা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। সকাল নয়টার দিকে যাত্রীবাহী জাহাজ কুমিরা উপকূলে ভেড়ে। কুমিরা নৌঘাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৮ জুন
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস