ইট-সুরকির খাঁজে সবুজের ছোঁয়া

বাড়িটির জরাজীর্ণ দেয়ালে, ছাদের কার্নিশে কিংবা পানির ট্যাংকের ফাটলে—একটু সুযোগ পেলেই নিজের অস্তিত্বের জানান দিচ্ছে গাছ। যেমন দেয়ালের ফাটলে ফুটে আছে নয়নতারা ফুল। রয়েছে অপরিচিত বুনো ফুলও। দেয়ালের কোথাও কোথাও শিকড় ছড়িয়ে জেগে উঠেছে বড় অশ্বত্থও। ঝুলছে বাহারি ফার্ন। পুরোনো বাড়িটি পাবনা শহরের গোপালপুর মাটিসড়ক এলাকায়। বাড়িটিজুড়ে জন্ম নেওয়া গাছের ছবি নিয়ে এই গল্প।

১ / ১২
বাড়ির তিনতলার দেয়ালের ফাটলে বেড়ে ওঠা নয়নতারাগাছে ফুল ফুটেছে
২ / ১২
বাড়ির কার্নিশে জন্ম নিয়েছে বটের চারা
৩ / ১২
দেয়ালের খাঁজে অস্তিত্ব জানান দিচ্ছে অশ্বত্থগাছ
৪ / ১২
ছাদে জন্মানো বুনো ফুলের গাছ
৫ / ১২
পানির ট্যাংকের নিচে জন্মেছে ফার্ন
৬ / ১২
ছাদের দেয়ালে লতানো গুল্ম
৭ / ১২
ছাদে রাখা ইটের টুকরার মাঝেও জন্মেছে গাছ
৮ / ১২
দেয়ালে ঝুলছে বাহারি ফার্ন
৯ / ১২
পুরোনো ইট-সুরকির মাঝে প্রাণের অস্তিত্ব
১০ / ১২
টিনের চালেও বেড়ে উঠছে নানা জাতের গাছের চারা
১১ / ১২
ছাদের দেয়ালের বাইরে বেশ বড় হয়েছে একটি চারা
১২ / ১২
দেয়ালের খাঁজে খাঁজে জন্ম নিয়েছে সবুজ