শেরপুরে শৌখিন হস্তশিল্পে নারীরা
শণপাতা, হোগলাপাতা, খড় ও প্লাস্টিকের দড়ি দিয়ে শৌখিন হস্তশিল্প তৈরি করেন বগুড়ার শেরপুর উপজেলার ১৮ থেকে ২০ গ্রামের হাজারো নারী। এ কাজ করে দারিদ্র্য জয়ের পাশাপাশি অনেকেই স্বাবলম্বীও হয়েছেন। শৌখিন হস্তশিল্প তৈরি করে মাসে একেকজন প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা উপার্জন করেন। বগুড়া জেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের গ্রাম শেরুয়া ও ধড়মোকাম থেকে শৌখিন হস্তশিল্প তৈরির কর্মযজ্ঞ এখন ছড়িয়ে পড়েছে উপজেলার শাহ বন্দেগি, কুসুম্বি, গাড়িদহ, মহিপুর, খানপুর ইউনিয়নের আরও ১৮ থেকে ২০টি গ্রামে। ১০ থেকে ১২ হাজার নারী জড়িয়ে আছেন হস্তশিল্প তৈরির এই কর্মযজ্ঞে। এসব পণ্য রপ্তানি হচ্ছে দেশের বাইরে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮