আগেভাগে ঈদ কেনাকাটা

রমজান মাস শেষেই আসবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দে ভাসতে নতুন পোশাকের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। কয়েক মাস আগে থেকেই পোশাক তৈরির কারখানাগুলোয় শুরু হয়ে যায় তোড়জোড়। রমজান মাসের শুরুতে ঈদ বাজারে ভিড় অপেক্ষাকৃত কম থাকে। তাই অনেকে আগেভাগে প্রিয়জনের জন্য কেনাকাটা আগেই সেরে নেন। গতকাল মঙ্গলবার রাজধানীর গাউছিয়া মার্কেট ও আশপাশের মার্কেট ঘুরে ছবিগুলো তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
সন্তানের জন্য পোশাক পছন্দ করছেন এক অভিভাবক।
২ / ১০
শাড়ির দোকানে বিক্রেতা।
৩ / ১০
ক্রেতা আকৃষ্ট করার জন্য নানা নকশায় সালোয়ার–কামিজে সাজিয়ে রাখা হয়েছে ম্যানিকিনগুলো।
৪ / ১০
মার্কেটের সামনের ফুটপাতগুলোতে ঈদ পণ্যের পসরায় ভরে গেছে। সেখান দিয়ে ক্রেতাদের চলাচলই দায় হয়ে গেছে।
৫ / ১০
শিশুদের পোশাকের নানা দোকানে ক্রেতাদের ভিড়।
৬ / ১০
শিশুদের পোশাক মেলে ধরেছেন এক বিক্রেতা।
৭ / ১০
শার্ট–প্যান্ট সেট কিনছেন কেউ কেউ।
৮ / ১০
পছন্দের পোশাক খুঁজছেন অভিভাবকেরা।
৯ / ১০
ঈদে নতুন জামা নিতে এসে কোলে ঘুমিয়ে পড়েছে শিশুটি।
১০ / ১০
ফুটপাতের জুতার দোকানে ক্রেতাদের ভিড়।