নির্বাচনী প্রচার ঘিরে উৎসবের আমেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সপ্তাহখানেক বাকি। উৎসবের আমেজে সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। জনসভা ও সমাবেশ আয়োজনের পাশাপাশি বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা করছেন গণসংযোগ, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সারা দেশ থেকে পাঠানো ছবিতে নির্বাচনী প্রচারের চিত্র:

১ / ১৪
বরিশালে বেলস পার্কে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক, বরিশাল, ৪ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
২ / ১৪
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সরকারি কলেজ মাঠ, কুড়িগ্রাম, ৪ ফেব্রুয়ারি
ছবি: জাহানুর রহমান
৩ / ১৪
নির্বাচনী সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। বড়কামতা, দেবীদ্বার, ৪ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান
৪ / ১৪
গণসংযোগের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাটির ব্যাংকে জমানো টাকা উপহার দিচ্ছেন এক নারী ভোটার। মণ্ডলপাড়া, নারগুন, ঠাকুরগাঁও, ৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
৫ / ১৪
বান্দরবান আসনে বিএনপির নির্বাচনী সমাবেশ। চিম্বুক, বান্দরবান, ৪ ফেব্রুয়ারি
ছবি: মংহাইসিং মারমা
৬ / ১৪
‘মিট দ্য প্রেসে’ বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জিদ্দাবাজার, চকরিয়া, কক্সবাজার, ৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
৭ / ১৪
বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের হাতে ফুল দিয়ে সমর্থন জানান গণ অধিকার পরিষদের উপজেলা শাখার নেতারা। সখীপুর, টাঙ্গাইল, ৪ ফেব্রুয়ারি
ছবি: ইকবাল গফুর
৮ / ১৪
বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান ভোটের গাড়িতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছেন। সাতমাথা, বগুড়া, ৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
৯ / ১৪
সোহাগ ও মানিক মণ্ডল পেশায় কাঠমিস্ত্রি। কাঠ দিয়ে নিজের যাতায়াতের মোটরসাইকেলটি সাজিয়ে বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারে নেমেছেন দুজন। নওয়াববাড়ী মোড়, বগুড়া, ৪ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১০ / ১৪
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন। জিলা স্কুল মোড়, বরিশাল, ৪ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১১ / ১৪
রাঙামাটি আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী আবু বকর ছিদ্দিক নির্বাচনী প্রচারে অংশ নেন। বরকল, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১২ / ১৪
কুড়িগ্রামে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভার একাংশ। সরকারি কলেজ মাঠ, কুড়িগ্রাম, ৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১৩ / ১৪
নির্বাচনী গণসংযোগে ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মালিবাগ, ঢাকা, ৪ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ১৪
ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে নেতারা। পুরানা পল্টন, ঢাকা, ৪ ফেব্রুয়ারি
ছবি: মীর হোসেন