সংঘর্ষ, কাঁদানে গ্যাস, আগুনে রণক্ষেত্র মিরপুর, দেখুন ছবিতে

পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে রাজধানীর মিরপুর। আজ রোববার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায়। শুরুতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। তখন পুলিশ লাঠিপেটা শুরু করে। তারা শ্রমিকদের ধাওয়া দেয়। জলকামান দিয়ে পানি ছোড়ে। সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে শ্রমিকেরা আবার একজোট হন। তাঁরা বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবিতে দেখুন মিরপুরের পরিস্থিতি—

১ / ৯
সকালে সড়কে জড়ো হয়ে বিক্ষাভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা
২ / ৯
বিক্ষোভে আসা শ্রমিকদের অনেকের হাতে লাঠিসোটা দেখা গেছে
৩ / ৯
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ
৪ / ৯
মিরপুরের সড়কে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়
৫ / ৯
মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়
৬ / ৯
পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়ছেন বিক্ষোভে আসা শ্রমিকেরা
৭ / ৯
মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন জ্বলছে
৮ / ৯
সড়ক আটকে চলছে পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ
৯ / ৯
শ্রমিক–পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে হয়ে উঠেছে মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকা