ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের লড়াই

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল শুক্রবার ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন ছিল চট্টগ্রাম অঞ্চলের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলা। দর্শক–সমর্থকদের উচ্ছ্বাস, দলগুলোর পাল্টাপাল্টি–আক্রমণে জমে উঠেছিল ফুটবল টুর্নামেন্টের প্রথম দিন। চট্টগ্রাম অঞ্চলের গ্রুপ পর্বে দুই গ্রুপে মোট আটটি দল অংশ নেয়। দুই গ্রুপের সেরা দুই দল ঢাকায় কোয়ার্টার ফাইনালে অংশ নেবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিথিরা।
২ / ১৩
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিপক্ষে ৫-০ গোলে জয় পান সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা।
৩ / ১৩
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি গোল বারের দিকে এগিয়ে যাচ্ছেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের এক খেলোয়াড়।
৪ / ১৩
গোল দেওয়ার পর উদ্‌যাপন করছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এক খেলোয়াড়।
৫ / ১৩
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সঙ্গে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের খেলোয়াড়দের লড়াই।
৬ / ১৩
গোল ঠেকানোর চেষ্টা করছেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের গোলরক্ষক।
৭ / ১৩
কয়েকজনকে পাশ কাটিয়ে বল নিয়ে সামনের দিকে যাচ্ছেন সাউদার্ন ইউনিভার্সিটি এক খেলোয়াড়
৮ / ১৩
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দলের মধ্যকার খেলার একটি মুহূর্ত।
৯ / ১৩
তিন গোল করার পর এভাবেই উদ্‌যাপন করেন এই খেলোয়াড়।
১০ / ১৩
গোল দেওয়ার পর ইসলামী বিশ্ববিদ্যালয় দলের দর্শক–সমর্থকদের উল্লাস।
১১ / ১৩
গ্যালারিতে ছিলেন বিভিন্ন দলের সমর্থকেরা।
১২ / ১৩
সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাতে ম্যান অব দ্য ম্যাচ ক্রেস্ট তুলে দেন প্রথম আলো, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও ইস্পাহানির কর্মকর্তারা।
১৩ / ১৩
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এক খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্য ম্যাচ ক্রেস্ট তুলে দিচ্ছেন ইস্পাহানি ও সিজেকেএসের কর্মকর্তারা।