পর্যটক বরণে প্রস্তুত দেবতাখুম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন এলাকা দেবতাখুম প্রায় এক বছর বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার খুলছে। তবে এমনটা হতে পারে, তা বেশ কয়েক দিন ধরেই আভাস পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই পর্যটকদের বরণ করে নিতে আগেভাগেই প্রস্তুতি নেওয়া শুরু করেন সেখানকার মানুষেরা। পর্যটক বরণের প্রস্তুতি নিয়ে ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
রাস্তা পরিষ্কার করছেন এক ব্যক্তি।
২ / ৯
পর্যটকেরা নৌকায় ঘুরে বেড়াবেন। তাই নৌকা মেরামতের কাজ চলছে
৩ / ৯
বাঁশের ভেলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় লোকজন।
৪ / ৯
বাঁশের ভেলা তৈরির জন্য নৌকায় করে কাঁচা বাঁশ নিয়ে আসা হচ্ছে।
৫ / ৯
তৈরির পর বাঁশের ভেলা পানিতে রাখা হয়েছে।
৬ / ৯
নৌকায় জমে থাকা পানি ফেলছেন এক ব্যক্তি।
৭ / ৯
ভেলা তৈরির জন্য বাঁশ কাটা হচ্ছে।
৮ / ৯
দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয় পর্যটকেরা।
৯ / ৯
দেবতাখুমে যাওয়ার পথে ছোট সাঁকো পার হচ্ছেন তিন স্থানীয় পর্যটক।