মশারি তৈরির গ্রামে ব্যস্ততা
মশার উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মশারির চাহিদাও। আর সেই চাহিদা পূরণে বগুড়া সদরের দশটিকা গ্রামে এখন ব্যস্ত সময় পার করছেন নারী কারিগরেরা। ঘরের কাজ সামলে দিনের অবসরটুকুতে কেউ নেট কাটছেন, কেউ সেলাই করছেন, কেউ ভাঁজ করে গুছিয়ে রাখছেন তৈরি মশারি। ব্যবসায়ীদের কাছ থেকে নেট ও সুতা এনে বাড়িতেই মশারি তৈরি করেন তাঁরা। এতে গ্রামের প্রায় শতাধিক নারীর হাতে যোগ হচ্ছে বাড়তি আয়। দশটিকা গ্রামের নারীদের মশারি তৈরি নিয়ে এই ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯