সকালের হাটে চলনবিলের তাজা মাছ

সাতসকালে গ্রামীণ হাটে তাজা মাছের চাহিদাই থাকে অন্য রকম। আর সেই মাছ যদি হয় চলনবিলের, তবে তো কথাই নেই! বেশি দামেও তা কিনতে ক্রেতারা যেন হুমড়ি খেয়ে পড়েন। তেমনি এক দৃশ্য দেখা গেল বগুড়া সদর উপজেলার উপকণ্ঠে পল্লীমঙ্গল এলাকার সকালের মাছের বাজারে। সেখানে উঠেছে নানা ধরনের দেশি মাছ। বিক্রেতাদের দাবি, এসব মাছ নাটোরের চলনবিলের। আর সেই তাজা মাছ কিনতে সকাল থেকেই ক্রেতাদের এমন উপচে পড়া ভিড়।

১ / ১৩
চলনবিলের নানা দেশি মাছ আনা হয়েছে বগুড়ার শহরতলির পল্লীমঙ্গল হাটে
২ / ১৩
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে তাজা বোয়াল ও তারা বাইম মাছ
৩ / ১৩
পছন্দের তাজা মাছ কিনতে সাতসকালেই ক্রেতারা ভিড় জমিয়েছেন
৪ / ১৩
চলনবিলের তাজা গুঁড়ো চিংড়ির কদর বেশ
৫ / ১৩
ঝুড়িভর্তি পাঁচমিশালি দেশি ছোট মাছের দরদাম করছেন এক ক্রেতা
৬ / ১৩
গ্রামবাংলার সুস্বাদু ও পুষ্টিকর পুঁটি ও মলা মাছের পসরা
৭ / ১৩
এই বাজারে জ্যান্ত শিং ও নদী-বিলের সুস্বাদু ট্যাংরা মাছের চাহিদা রয়েছে
৮ / ১৩
বড় তারা বাইম মাছের দাম তুলনামূলক বেশি হলেও এর রয়েছে আলাদা কদর
৯ / ১৩
চকচকে রূপালি রঙের তাজা দেশি পুঁটি মাছ
১০ / ১৩
পাত্রে লাফাচ্ছে চলনবিলের দেশি জাতের কই মাছ
১১ / ১৩
পাত্রভর্তি জ্যান্ত শিং, ট্যাংরা ও কই মাছ
১২ / ১৩
ঝুড়িতে পাঁচমিশালি ছোট মাছের সঙ্গে চলনবিলের তাজা শোলও রয়েছে
১৩ / ১৩
মাছ বিক্রির পর ক্রেতার কাছ থেকে টাকা বুঝে নিচ্ছেন এক বিক্রেতা