দাবদাহে হাঁসফাঁস

সারা দেশে এক সপ্তাহ ধরে গরম বাতাস বইছে। এ অবস্থা চলবে আগামী এক সপ্তাহজুড়ে। এতে খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। আজ মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকার চিত্র নিয়ে তা ছবিতে তুলে ধরা হলো

১ / ১০
পাইপ দিয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে পানি। তপ্ত দুপুরে তৃষ্ণা মেটাতে পানির পাইপে বিচরণ করছে তিনটি পায়রা। সিলেট রেলস্টেশন, সিলেট
ছবি: আনিস মাহমুদ
২ / ১০
ঈদের কেনাকাটা করতে আসা এক দম্পতি ছোট্ট বাচ্চাকে রোদ থেকে বাঁচানোর জন্য শপিং ব্যাগ দিয়ে মাথা ঢেকে রেখেছেন। লিবার্টি মোড়, কুমিল্লা
ছবি: এম সাদেক
৩ / ১০
ছাতা মাথায় দিয়ে পথ চলেছেন এক ব্যক্তি। মোমিনখলা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
প্রচণ্ড রোদে জমিতে পানি শুকিয়ে যাচ্ছে দ্রুত। তাই ঘনঘন সেচ দিতে হচ্ছে বোরো ধানের খেতে। রোদের তাপে যাতে সেচযন্ত্র গরম হয়ে না যায়, তাই এর ওপর ছাতা বেঁধে দিচ্ছেন এই চাষি। হরিরামপিরোজ, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১০
তপ্ত দুপুরে রমনা পার্কের গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন এক ব্যক্তি। হেয়ার রোড, ঢাকা
ছবি: দীপু মালাকার
৬ / ১০
প্রখর রোদে রিকশা চালানো দায়। তাই গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন রিকশাচালকেরা। হেয়ার রোড, ঢাকা
ছবি: দীপু মালাকার
৭ / ১০
তপ্ত রোদে ছাতা মাথায় গরু চরাতে বেরিয়েছেন এক ব্যক্তি। রায়ের মহল, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১০
প্রখর রোদ থেকে শিশুকে বাঁচাতে কাপড়ে জড়িয়ে চলছেন এক নারী। শাহবাগ, ঢাকা
ছবি: আশরাফুল আলম
৯ / ১০
হাতের কাগজ দিয়ে মাথা ঢেকে গন্তব্যে রওনা হয়েছেন এক পথচারী। শাহবাগ, ঢাকা
ছবি: আশরাফুল আলম
১০ / ১০
স্বস্তি পেতে পুকুরে গোসল করতে নেমেছে শিশু-কিশোরেরা। তারাব খালপাড়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ