সিলেটে জমে উঠেছে কাজীরবাজারের কোরবানির হাট

ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের সর্ববৃহৎ কোরবানির পশুর হাট কাজীরবাজার জমতে শুরু করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকভর্তি গরু-ছাগল নিয়ে আসছেন খামারি ও ব্যাপারীরা। সকাল থেকে রাত পর্যন্ত হাটজুড়ে চলছে হাঁকডাক, দরদাম আর পশু দেখাদেখি। কেউ পছন্দের পশু কিনতে এসেছেন, কেউ আবার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে দেখছেন বিশাল এই হাটের পরিবেশ।

১ / ৯
কাজীরবাজারে সারিবদ্ধভাবে রাখা হয়েছে কোরবানির পশু
২ / ৯
বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড়
৩ / ৯
গরুর রশি ধরে দাঁড়িয়ে আছেন বিক্রেতা
৪ / ৯
ছোট-বড় সব ধরনের গরু আছে হাটে
৫ / ৯
ক্লান্ত হয়ে হাটের মাঝখানে বসে পড়েছে গরুটি, এটিকে ঘিরে ভিড়
৬ / ৯
হাটে হাঁকডাকে ব্যস্ত বিক্রেতা
৭ / ৯
মুঠোফোনে কোরবানির পশুর সঙ্গে ছবি তুলছেন দুই কিশোর
৮ / ৯
কোরবানির পশুকে ছুঁয়ে দেখছে তিন শিশু
৯ / ৯
বিকেল হলেই বাড়ে ক্রেতাদের সমাগম