হট্টিটির সতর্ক পাহারা

কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় জেগে ওঠা চরে এখন বিভিন্ন জলচর পাখির আনাগোনা। এসব চরের খোলা মাটিতেই সাধারণত লাল-লতিকা হট্টিটি ডিম পাড়ে ও বাসা বাঁধে। বাসা বা ডিমের সুরক্ষায় এই পাখি অত্যন্ত সতর্ক থাকে। আশপাশে মানুষ বা অন্য পশুপাখির উপস্থিতি টের পেলেই এরা উচ্চ স্বরে চিৎকার-চেঁচামেচি করে এবং উড়ে গিয়ে অনাহুত অতিথিকে তাড়ানোর চেষ্টা করে। প্রতিকূল এই চরে হট্টিটি পাখির বিচরণ ও পাহারার দৃশ্য নিয়ে ছবির গল্প।

১ / ৬
জেগে ওঠা মাটির ঢিবির ওপর দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করছে একটি সতর্ক হট্টিটি।
২ / ৬
লেকের ধারের সবুজ ঝোপঝাড়ের ওপর দিয়ে নিচু হয়ে উড়ে যাচ্ছে পাখিটি।
৩ / ৬
চরের শুকিয়ে যাওয়া মাটির বুকে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে একটি লাল-লতিকা হট্টিটি।
৪ / ৬
লেকের বালুকাময় চরের ওপর দিয়ে নিচু হয়ে ডানা মেলে উড়ে যাওয়ার দৃশ্য।
৫ / ৬
শত্রুর উপস্থিতি টের পেয়ে সবুজ ঘাসের মাঝে মুখ উঁচিয়ে ডেকে উঠছে একটি হট্টিটি।
৬ / ৬
শুকনা খালের পাড় ও ছোট চারাগাছের ওপর দিয়ে নিচের দিকে ডানা মেলে উড়ে যাওয়ার দৃশ্য।