বর্ষায় জেগে ওঠে এই বনের প্রাণ

বর্ষা এলেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলাবন ফিরে পায় তার চিরচেনা প্রাণ। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে হিজল-করচের বন ডুবে যায় পানিতে। তখন বনের ভেতরে চলাচলের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌকা। নৌকায় ভেসে জলাবনের ভেতর ঘুরে বেড়ানো, পানিতে দাঁড়িয়ে থাকা গাছের সারি আর চারপাশের নীরব-নির্মল প্রকৃতি মিলে তৈরি হয় এক অনন্য আবহ। বর্ষায় প্রাণ ফিরে পাওয়া রাতারগুলের মোহনীয় রূপ নিয়ে ছবির গল্প।

১ / ১০
রাতারগুল জলাবনের ঘাটে সারিবদ্ধ পর্যটকবাহী নৌকা।
২ / ১০
রাতারগুল জলাবনের ঘাটে ভিড় করেছেন পর্যটকেরা।
৩ / ১০
কেউ যাচ্ছেন জলাবনের গভীরে, কেউ ফিরছেন ঘাটে।
৪ / ১০
মূল জলাবনের বাইরে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা।
৫ / ১০
বৃষ্টির কথা মাথায় রেখে ঘাটে রাখা হয়েছে ছাতা।
৬ / ১০
পরিবার-পরিজন নিয়ে নৌকায় রাতারগুলে ঘুরছেন পর্যটকেরা।
৭ / ১০
হিজল-করচের ছায়াঘেরা মূল জলাবনের ভেতরে প্রবেশ করছে পর্যটকবাহী নৌকা।
৮ / ১০
পানিতে ডুবে থাকা জলাবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।
৯ / ১০
নৌকা বেয়ে জলাবনের গভীরে যাচ্ছেন এক মাঝি।
১০ / ১০
গাছের ডালপালা ছুঁয়ে সরু জলপথে নৌকায় ভেসে বেড়াচ্ছেন পর্যটকেরা।