জমজমাট লিচুর হাট

নানা ধরনের ফলে বাজার ভরা। প্রচণ্ড গরমে রসাল লিচুর প্রতি আকর্ষণ যেন একটু বেশি। দেশের অনেক জায়গায় লিচু চাষ হলেও পাবনার লিচুর রয়েছে আলাদা কদর। প্রথম দিকে ঈশ্বরদীতে চাষ হলেও এখন পুরো জেলায় হয় লিচু চাষ। লিচুর জন্য দিনাজপুরসহ দেশের কয়েকটি জেলার খ্যাতি থাকলেও পাবনার লিচু বাজারে আসে একটু আগেই। এ জন্য লিচুর দামও পাওয়া যায় ভালো। বাজারদর হিসেবে এ বছর শুধু ঈশ্বরদীতে ৫০০ থেকে ৫৫০ কোটি টাকার লিচুর ব্যবসা হবে বলে জানালেন ব্যবসায়ীরা। ঈশ্বরদীর সবচেয়ে বড় দুই লিচুর হাট আওতাপাড়া ও শিমুলতলার বর্তমান চিত্র উঠে এল ছবিতে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
বিক্রির জন্য ঝুড়িতে লিচু সাজিয়ে হাটে নিয়ে এসেছেন একজন।
২ / ১০
ক্রেতার অপেক্ষায় লিচুর ঝুড়ি নিয়ে বসে আছেন এক বিক্রেতা।
৩ / ১০
বৃষ্টি কম আর রোদ বেশি থাকায় এবার লিচুর রং হয়েছে ভালো।
৪ / ১০
আকার, স্বাদ ও রংভেদে আলাদা ঝুড়িতে রাখা হয়েছে লিচু।
৫ / ১০
চলছে লিচু বেচাকেনা। দরদাম শেষে পাঠানো হবে দেশের বিভিন্ন প্রান্তে।
৬ / ১০
হাটে লিচু কেনার পর খেতে খেতে যাচ্ছেন দুই ব্যক্তি।
৭ / ১০
লিচু কেনার পর স্তূপ করে রেখেছেন আড়তদারেরা।
৮ / ১০
পাতা দিয়ে লিচু বেঁধে রাখা হচ্ছে।
৯ / ১০
কেনার পর লিচু গাড়িতে তোলা হচ্ছে।
১০ / ১০
বস্তা বোঝাই করে গাড়িতে তোলা হচ্ছে লিচু।