পাহাড়ে এখন জনপ্রিয় শজনের চাষ

শজনেগাছ রোপণের দুই বছরের মধ্যে এর ডাঁটা পাওয়া যায়। আগে শুধু সবজি হিসেবে পাতা খাওয়ার জন্য দু–একটি গাছ লাগানো হতো। কিন্তু সবজি হিসেবে শজনেডাঁটাও জনপ্রিয় হয়ে ওঠায় এখন পাহাড়ে বাণিজ্যিকভাবে বাগান করে শজনের চাষ করা হয়। গাছ রোপণের পর কমপক্ষে ৩০ বছর ফল দেয়। গাছ রোপণের পর এর পরিচর্যা কম প্রয়োজন হয়। শজনেডাঁটা প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়। পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে শজনেডাঁটা সংগ্রহ করে পাইকারেরা নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
শজনেডাঁটাভরা গাছ
২ / ৯
বাগান থেকে শজনেডাঁটা সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে
৩ / ৯
বাগানিরা পাহাড় থেকে শজনেডাঁটা সংগ্রহ করে গ্রামে নিয়ে আসেন
৪ / ৯
বাগানিরা পাহাড় থেকে শজনেডাঁটা সংগ্রহ করে গ্রামে নিয়ে আসেন
৫ / ৯
পাহাড়ে শজনেগাছ থেকে সংগ্রহ করা ডাঁটাগুলো বাছাই করা চলছে
৬ / ৯
বাজারে নেওয়ার জন্য ওজন করা হচ্ছে
৭ / ৯
ওজন করার পর আলাদা আলাদা করে রাখা হচ্ছে শজনেডাঁটা
৮ / ৯
সংসারের ছোটরাও শজনেডাঁটা গুছিয়ে রাখার কাজে হাত দিচ্ছে
৯ / ৯
দেশের বিভিন্ন প্রান্তে নেওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছে শজনেডাঁটা