বর্ষায় জমজমাট সালুটিকরের নৌকার হাট

সিলেটে হাওর ও নদীবেষ্টিত সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরোনো হাট সালুটিকর। এই হাটে বর্ষার শুরুতে শুরু হয় নৌকা কেনাবেচা। হাওর-নদী, খাল-বিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ে নৌকার। সপ্তাহে শনি ও মঙ্গলবার এই নৌকার হাট বসে। সিলেটের বিভিন্ন এলাকার মানুষ এই হাট থেকে নৌকা কিনে নিয়ে যান। প্রতিটি নৌকা আকার ও মানভেদে বিক্রি হয় ৪ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। পুরো বর্ষা মৌসুম জমজমাট থাকবে এই হাট।

১ / ১২
বাজারের পাশে খাল। সেখানে বসেছে নৌকার হাট। পানি বাড়লে আরও বড় হবে হাট।
২ / ১২
নতুন নৌকা বিক্রি করতে হাটে আসছেন একজন
৩ / ১২
নতুন নৌকার ভিড়ে থাকে পুরোনো নৌকাও
৪ / ১২
হাটে নৌকার সঙ্গে আরও একটি নৌকা রাখছেন বেঁধে
৫ / ১২
নৌকা নিয়ে গাছের ছায়ায় বসে আছেন একজন
৬ / ১২
হাটে চলছে নৌকার দরদাম
৭ / ১২
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে নৌকার সংখ্যাও বাড়তে থাকে
৮ / ১২
হাওরে এসব নৌকা মাছ ধরা ও নিজেদের যাতায়াতের জন্য বেশি ব্যবহৃত হয়
৯ / ১২
নৌকার কাছে বসে আছেন বিক্রেতা
১০ / ১২
খালের পাশে করচগাছ। সেখানে নৌকা রেখে বসে আছেন বিক্রেতারা
১১ / ১২
প্রখর রোদে ছাতা মাথায় ক্রেতার অপেক্ষায় নৌকা বিক্রেতা
১২ / ১২
নতুন নৌকার সঙ্গে বিক্রি হয় নতুন বইঠা