রবীন্দ্রস্মৃতির আঙিনায় মানুষের ঢল

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলার দক্ষিণ ডিহিতে তাঁর শ্বশুরবাড়ি প্রাঙ্গণে বসেছিল বর্ণিল আয়োজন। কয়েক দিনজুড়ে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা আর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্মৃতিবিজড়িত বাড়িটি ঘিরে নানা বয়সী মানুষের ভিড় যেন মিলিয়ে দেয় সময়ের দূরত্ব—কেউ দেখেছেন কবির স্মৃতি, কেউ তুলেছেন ছবি, কেউ-বা মেতেছেন গ্রামীণ মেলার আমেজে। এসব নিয়েই এই ছবির গল্প।

১ / ১১
রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি
২ / ১১
কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে বাড়িতে রাখা স্মৃতিসংগ্রহ দেখছেন দর্শনার্থীরা
৩ / ১১
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে স্মৃতি ধরে রাখছেন দর্শনার্থীরা
৪ / ১১
মেলা প্রাঙ্গণে
৫ / ১১
মেলায় বুদ্‌বুদ উড়িয়ে ক্রেতা আকৃষ্ট করছেন খেলনা বিক্রেতা
৬ / ১১
পাটপণ্যের দোকানে ক্রেতার ভিড়
৭ / ১১
মাটির খেলনার পসরা সাজিয়ে বসেছেন তিনি
৮ / ১১
মেলায় ছিল গয়নার দোকানও
৯ / ১১
খেলনা ট্রেনে চড়ে আনন্দে মেতেছে শিশুরা
১০ / ১১
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পী
১১ / ১১
বিকেল গড়িয়ে সন্ধ্যা,  তখনো মানুষ আসছে অনুষ্ঠান ও মেলা উপভোগ করতে