মেঘের গায়ে রোদ লেগেছে
পড়ন্ত বিকেলের সূর্য যেন রংতুলির ছোঁয়ায় আকাশ সাজিয়ে দিয়েছে। সাদা-কালো মেঘে মিশে গেছে রোদের ঝলমলে সোনালি আভা। কখনো মেঘে ঢাকে সূর্য, আবার হঠাৎই ফাঁক গলে আলো ছড়িয়ে পড়ে চারদিকে। বিকেলের শেষ আলোয় বদলে যায় আকাশের রং, যেন প্রকৃতি নিজের ক্যানভাসে আঁকছে এক নিঃশব্দ সৌন্দর্য। পড়ন্ত বিকেলের রোদে আকাশে নেমে আসে এক অন্য রকম মায়া। ছবিগুলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর থেকে তোলা
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭