সবুজে মোড়া গুমাই বিল

পাহাড়ের পাদদেশে বিস্তৃত বাংলাদেশের অন্যতম বড় শস্যভান্ডার রাঙ্গুনিয়ার গুমাই বিল। বর্ষা শেষে এখন বিলজুড়ে চলছে আমন ধানের চাষ। সবুজ ধানখেত, পাহাড় আর নীল আকাশ মিলে পুরো এলাকা সেজেছে অপরূপ সাজে। দূর থেকে তাকালে বিস্তীর্ণ বিলটিকে মনে হয় সবুজের চাদরে মোড়া। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকায় সবুজে মোড়া গুমাই বিল নিয়ে ছবির গল্প–

১ / ৮
বিলজুড়ে সবুজ ধানখেতের গালিচা
২ / ৮
বিলের পর বিল হচ্ছে চাষ
৩ / ৮
বিলের একপাশে গড়ে ওঠা ইটভাটা
৪ / ৮
আড়াআড়ি চলে যাওয়া সড়ক
৫ / ৮
সবুজের মাঝখানে কাজে ব্যস্ত এক কৃষক
৬ / ৮
ধানের গোছাগুলো দেখতে এমন দেখাই
৭ / ৮
পাহাড়ের মাঝখানেও করা হচ্ছে চাষ
৮ / ৮
বিলের পর পাহাড় আর তারপর নীল আকাশ