তেলসংকটের আঁচ মাছ ধরার ট্রলারে

সারা দেশের তেলসংকটের আঁচ পড়েছে মাছ ধরার ট্রলারের ক্ষেত্রে। ডিজেল না পেয়ে অনেকে সমুদ্রে যেতে পারছেন না মাছ ধরতে। তাই কর্ণফুলী নদীর তীরে নোঙর করে রাখা হয়ে মাছ ধরার অসংখ্য ট্রলার। নদীর তীরে বসে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। আবার অনেকে এই অলস সময়ে জাল মেরামত করে সময় পার করছেন। চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকার চিত্র নিয়ে ছবির গল্প:

১ / ৬
ডিজেল না পেয়ে অনেকে সমুদ্রে যেতে পারছেন না। তাই ঘাটে আটকে আছে মাছ ধরার ট্রলার
২ / ৬
সারিবদ্ধভাবে কর্ণফুলী নদীর তীরে নোঙর করা ট্রলার
৩ / ৬
তেলসংকটের আঁচ পড়েছে মাছ ধরার ট্রলারে
৪ / ৬
জাল মেরামত করছেন অনেকে
৫ / ৬
জাল মেরামত করতে দরকার হয় এই সুতার
৬ / ৬
ট্রলার–জাল নিয়ে নদীর তীরে জেলেরা