প্রতিমায় ফুটছে মনসার রূপ

সনাতন ধর্মে সর্পদেবী মনসার আরাধনা করা হয় বিষহরি পূজার মাধ্যমে। সাপের কামড় ও বিষের ভয় থেকে মুক্তি, পরিবারের কল্যাণ এবং উর্বরতা কামনায় মূলত বর্ষাকালে, বিশেষ করে শ্রাবণসংক্রান্তিতে এই পূজার আয়োজন করা হয়ে থাকে। বাংলা অঞ্চলে দেবী মনসা ‘বিষহরি’ বা বিষনাশকারী নামেও পরিচিত। আজ ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে বিষহরি ও মনসাপূজা। এ উপলক্ষে সিলেটের মৃৎশিল্পীরা বাঁশ, খড় ও মাটি দিয়ে গড়ে তুলছেন দেবীর প্রতিমা। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এই পূজার সঙ্গে জড়িয়ে আছে বাংলার দীর্ঘদিনের লোকাচার ও ঐতিহ্যবাহী সংস্কৃ

১ / ১২
চলছে বিষহরি প্রতিমা তৈরির কাজ
২ / ১২
তুলির ছোঁয়ায় সেজে ওঠা প্রতিমা
৩ / ১২
প্রতিমায় রঙের প্রলেপ দিতে প্রস্তুত প্রতিমাশিল্পীর রং ও তুলি
৪ / ১২
সদ্য বানানো প্রতিমাগুলো ধুলাবালু থেকে বাঁচাতে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে
৫ / ১২
আপন মনে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত এই প্রতিমাশিল্পী
৬ / ১২
সাপের প্রতিকৃতিতে রং দিচ্ছেন আরেক প্রতিমাশিল্পী
৭ / ১২
মুখমণ্ডলের অবয়ব আঁকার আগে সাজিয়ে রাখা হয়েছে প্রতিমাগুলো
৮ / ১২
প্রতিমায় অলংকরণের কাজ চলছে
৯ / ১২
মাটির প্রলেপে ধীরে ধীরে রূপ নিচ্ছে প্রতিমা
১০ / ১২
বিষহরি প্রতিমার পাশে শোভা পাচ্ছে সাপ ও হংসের প্রতিকৃতি
১১ / ১২
প্রতিমা কিনতে এসেছেন একজন ক্রেতা
১২ / ১২
পূজার জন্য পুরোপুরি প্রস্তুত বিষহরি প্রতিমা