জলাবদ্ধ ক্যাম্পাসে বেঞ্চের ‘সাঁকো’ পেরিয়ে পরীক্ষায়

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস যেন ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। এর মাঝেই চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে কলেজ কর্তৃপক্ষ পানির ওপর সারি সারি বেঞ্চ বসিয়ে চলাচলের পথ বানিয়েছে। সেই বেঞ্চের ‘সাঁকো’ পেরিয়ে পরীক্ষার হলে যাচ্ছেন পরীক্ষার্থীরা। ছবিগুলো আজ বুধবার তোলা।

১ / ৭
জমে থাকা বৃষ্টির পানির ওপর বসানো হয়েছে সারি সারি বেঞ্চ
২ / ৭
বেঞ্চ বসিয়ে বানানো অস্থায়ী পথে ধরে চলেছেন পরীক্ষার্থীরা
৩ / ৭
বেঞ্চের ওপর দিয়ে চলায় পরীক্ষার্থীদের আর পানিতে পা ভেজাতে হচ্ছে না
৪ / ৭
বেঞ্চ বসিয়ে বানানো এ ‘সাঁকো’ দিয়ে পরীক্ষার্থীরা একবারে হল অবধি পৌঁছে যান
৫ / ৭
পরীক্ষা শুরুর আগে বেঞ্চের ওপর দিয়ে পরীক্ষার্থীরা তাড়াহুড়া করে হলে যাচ্ছেন
৬ / ৭
লম্বা সারি ধরে পরীক্ষার্থীরা বেঞ্চের ওপর দিয়ে হলের পথ ধরেছেন
৭ / ৭
জমে থাকা পানি পেরিয়ে গিয়ে গাছের নিচে অপেক্ষা করছেন অভিভাবকেরা