পর্যটকদের পদচারণে মুখর বান্দরবানের মেঘলা ও নীলাচল

পাহাড়ের সবুজ, মেঘের লুকোচুরি আর প্রকৃতির মায়ায় মুগ্ধ হতে দুর্গাপূজার ছুটিতে বান্দরবানে ছুটে আসছেন পর্যটকেরা। কেউ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ আবার প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়িয়ে মুঠোফোনে বন্দী করছেন আনন্দের মুহূর্ত। পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে জেলার মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্র। পাহাড়ের টানে আসা মানুষের পদচারণে ছুটির দিনগুলোতে নতুন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতির এই জনপদ।

১ / ১২
মেঘলা পর্যটনকেন্দ্রের ঝুলন্ত সেতুতে পর্যটকেরা
২ / ১২
মেঘলা পর্যটনকেন্দ্রের হ্রদের শান্ত জলে প্যাডেল বোটে সময় কাটাচ্ছেন পর্যটকেরা
৩ / ১২
মেঘলা পর্যটনকেন্দ্রে জিপলাইনে ঝুলে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছেন এক পর্যটক
৪ / ১২
নীলাচল পর্যটনকেন্দ্রে রংধনুর সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
৫ / ১২
নীলাচল পর্যটনকেন্দ্রে যমজ দুই মেয়ের ছবি তুলছেন এক বাবা
৬ / ১২
নীলাচলে দোলনায় দোল খেয়ে আনন্দে মেতেছে শিশুরা
৭ / ১২
নীলাচলের দূরপাহাড় থেকে দেখা সবুজের বুকে একটুকরা বান্দরবান শহর
৮ / ১২
নীলাচল পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড়
৯ / ১২
নীলাচলে সবুজ পাহাড়ের সারির ওপর দিয়ে পাহাড় ছুঁয়ে নেমে এসেছে রংধনুর সাত রং।
১০ / ১২
নীলাচলে কাঁধে সন্তানকে নিয়ে এক পর্যটক দম্পতি
১১ / ১২
নীলাচলে দিনের শেষ সূর্যাস্ত উপভোগ করছেন এক নারী পর্যটক।
১২ / ১২
নীলাচলে পাহাড়ের সৌন্দর্য মুঠোফোনে ধরে রাখছেন এক পর্যটক