শীতের আগমনে খেজুরের রসের প্রস্তুতি

শীত আসতে এখনো কিছুটা সময় বাকি। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন গাছিরা। গাছের পাতার ডাল ছেঁটে, বাকল চেঁছে রস সংগ্রহের উপযোগী করছেন তাঁরা। রাজশাহীর পুঠিয়া উপজেলার তাড়াশ এলাকায় প্রায় ৫০টি খেজুরগাছ রয়েছে জমশেদ আলীর। এসব গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তিনি ও গাছিরা। সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যেই মিলবে খেজুরের রস।

১ / ৮
খেজুরগাছে ওঠার প্রস্তুতি নিচ্ছেন এক গাছি
২ / ৮
রস সংগ্রহের জন্য খেজুরগাছের পাতার ডাল কাটতে হয়
৩ / ৮
রস সংগ্রহের উপযোগী করতে খেজুরগাছের ডালপালা ছেঁটে নেওয়া হচ্ছে
৪ / ৮
খেজুরগাছ ছাঁটার কাজে ব্যবহৃত হাঁসুয়াতে ধার দিচ্ছেন গাছি
৫ / ৮
খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে গাছের বাকল চাঁছছেন এক গাছি
৬ / ৮
রস বের হওয়ার পথ তৈরি করতে খেজুরগাছের বাকল চাঁছা হচ্ছে
৭ / ৮
খেজুরগাছ থেকে চুঁইয়ে পড়া রসের স্বাদ নিচ্ছে একটি পাখি
৮ / ৮
গাছগুলো চাঁছার পর সপ্তাহখানেকের মধ্যেই শুরু হতে পারে রস সংগ্রহ