গরমে বাঘের দিনযাপন

গরমে হাঁসফাঁস করছে জনজীবন। এ থেকে রেহাই নেই পশুপাখিরও। এ কারণে চট্টগ্রাম চিড়িয়াখানায় খাঁচাবন্দী বাঘগুলো ছায়া আর পানিতেই খুঁজছে স্বস্তি। কখনো পানিতে ডুবে, কখনো ছায়ায় গা এলিয়ে দিয়ে গরমের সঙ্গে লড়াই চলছে তাদের জীবন। সেই দৃশ্য নিয়েই আজকের ছবির গল্প।

১ / ১০
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা এই বাঘের
২ / ১০
যেখানে একটু ছায়া, সেখানেই স্বস্তি খোঁজার চেষ্টা তাদের
৩ / ১০
কেউ ছায়ায় গা এলিয়ে আছে, আর কেউ স্বস্তির খোঁজে ছাদে উঠে গেছে
৪ / ১০
পানিতে নেমে জিরিয়ে নিচ্ছে দুটি বাঘ
৫ / ১০
ইচ্ছেমতো নিজেকে ভিজিয়ে নিচ্ছে সে
৬ / ১০
পানিতে বসে আড়মোড়া ভাঙছে সাদা বাঘ
৭ / ১০
পানিতে ভেজা শেষ, এবার ছায়ার খোঁজে
৮ / ১০
পানিতে শরীর ভিজিয়ে চুপচাপ বসে আছে পদ্মা নামের এই সাদা বাঘ
৯ / ১০
মুখ দিয়ে পানি ছিটাচ্ছে সাঙ্গু নামের বাঘটি
১০ / ১০
গরমে ক্লান্ত হয়ে পুরো শরীর পানিতে ডুবিয়ে বসে আছে সাঙ্গু ও মেঘনা