পাকুড়গাছটি এখন পাখিদের মিলনমেলা

রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও সরকারি কলেজ প্রাঙ্গণের পাকুড়গাছ এখন পাখিদের মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। থোকায় থোকায় পাকুড় ফলের এই মৌসুমে ডালপালাজুড়ে চলছে পাখিদের ফল খাওয়ার ‘উৎসব’। আকাশ কিছুটা মেঘলা, প্রকৃতিতে রঙের চাকচিক্যও হয়তো আজ কিছুটা কম; কিন্তু খাবারের সন্ধানে পাখিদের প্রাণচাঞ্চল্যে কোনো কমতি নেই। ভোর থেকে গোধূলি অবধি এক ডাল থেকে অন্য ডালে চলে পাখিদের ওড়াউড়ি আর কিচিরমিচির।

১ / ১১
ক্ষুসাই প্রাঙ্গণের নির্জন ঝোপঝাড়ে বড় মালাপেঙ্গা পাখিদের দেখা মেলে। সাধারণত এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে
২ / ১১
ছোট আকারের এই বসন্তবাউরি পাখি পাকুড় ফলের থোকায় আপন ভঙ্গিতে বসে আছে
৩ / ১১
ডালপালার আড়ালে বসে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে এক কোকিলা
৪ / ১১
ফলন্ত পাকুড়গাছের ডালে ডালে সারাক্ষণই দাপিয়ে বেড়ায় এই ছটফটে বুলবুলি
৫ / ১১
শক্ত ঠোঁটে গাছ থেকে পাকুড় ফল ছিঁড়ে নিতে দাগি বসন্তবাউরি প্রজাতির পাখিরা বেশ পটু
৬ / ১১
পাকুড় ফলে মুখ ডুবিয়ে আহারে মগ্ন ঝুঁটিশালিকটি
৭ / ১১
লম্বা ঝুঁটির জোড়া সিপাহি বুলবুলি পাকুড়ের ডালে বসে ক্ষণিকের বিশ্রামে
৮ / ১১
নীলগলা বসন্তবাউরি উজ্জ্বল রঙের এই পাখির অবিরাম ব্যস্ততা ও ডাক পাহাড়ের এক চিরচেনা দৃশ্য
৯ / ১১
পাকুড় ফল মুখে বিনিবউ বা হলদে বউ পাখি
১০ / ১১
পাকুড় ফলের স্বাদ নিচ্ছে কাঠশালিক
১১ / ১১
এক জোড়া হরিয়াল পাকুড়গাছের ডালে স্থির হয়ে বসে আহারের সুযোগ খুঁজছে