ডেঙ্গুর প্রকোপ: চট্টগ্রাম সিটিতে মশা নিধনে তোড়জোড়

চট্টগ্রাম নগরেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হওয়ায় নড়েচড়ে বসেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নগরের ৪১ ওয়ার্ডের ৪৩৫টি স্থানে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল শনাক্ত করেছে সিটি করপোরেশন। এসব এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটান সিটি করপোরেশনের লোকজন। ছবিগুলো চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
হাসপাতাল এলাকায় ফগার মেশিন দিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছে।
২ / ১৩
ধোঁয়ায় ছেয়ে গেছে এলাকা। আবছা দেখা যাচ্ছে ফগার মেশিনচালককে।
৩ / ১৩
ধোঁয়া থেকে বাঁচতে কোলের শিশুর নাক ঢেকে রেখেছেন মা।
৪ / ১৩
ডাস্টবিনে ছিটানো হচ্ছে ওষুধ।
৫ / ১৩
ফুলগাছ ঘিরে দেওয়া হচ্ছে ওষুধ।
৬ / ১৩
পাত্রে পানি ভরে ওষুধ মেশানো হচ্ছে।
৭ / ১৩
হাসপাতালসংলগ্ন শিশুপার্কে দেওয়া হয়েছে ধোঁয়া।
৮ / ১৩
শিশুপার্কে ফগার মেশিন দিয়ে ধোঁয়া দিচ্ছেন এক মশকনিধন কর্মী।
৯ / ১৩
শিশুপার্কে শিশুদের খেলার স্থানের পাশের ঝোপঝাড়ে ধোঁয়া দেওয়া হচ্ছে।
১০ / ১৩
ফগার মেশিন থেকে হঠাৎ বের হচ্ছে আগুনের ফুলকি।
১১ / ১৩
ওষুধ দিতে গাড়ি থেকে নামছেন সিটি করপোরেশনের মশকনিধন কর্মীরা।
১২ / ১৩
মশকনিধনের সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে।
১৩ / ১৩
পিঠে মেশিন নিয়ে মশকনিধনে যাচ্ছেন সিটি করপোরেশনের এক কর্মী।