কেন্দ্রীয় ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ

সুদসহ পুরো টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন একীভূত উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের কিছু আমানতকারী। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁরা একপর্যায়ে শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে জলকামান ব্যবহার করে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একীভূত করা ব্যাংক পাঁচটি হলো ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। পাঁচ ব্যাংকের সমন্বয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে। এসব ব্যাংকের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর ৪ শতাংশ করে সুদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা ‘হেয়ারকাট’ হিসেবে পরিচিতি পেয়েছে। আমানতকারীরা বলছেন, এই সিদ্ধান্ত অমানবিক ও অন্যায্য।

অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেকেই কষ্টে জীবন যাপন করছেন। এই বিক্ষোভ ও অবরোধ নিয়ে আজকের ছবির গল্প।

১ / ১০
পাঁচ ব্যাংকের কিছু আমানতকারী আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন।
২ / ১০
আমানতকারীরা একপর্যায়ে ব্যাংকের সামনে রাস্তায় অবস্থান নেন
৩ / ১০
‘হেয়ারকাট’ বাতিলের দাবিতে প্ল্যাকার্ড
৪ / ১০
মতিঝিলের প্রধান সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন আমানতকারীরা
৫ / ১০
প্রচণ্ড রোদের মধ্যে কয়েকজন ক্লান্ত হয়ে একপর্যায়ে ছায়ায় এসে বসেন
৬ / ১০
ব্যাংকের ফটকে পুলিশের সামনে দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন এক গ্রাহক।
৭ / ১০
আমানতকারীরা শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে পুরো এলাকায় যানজট তৈরি হয়
৮ / ১০
একপর্যায়ে অবরোধকারীদের ওপর জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৯ / ১০
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যান
১০ / ১০
কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।