পাহাড়ি ঐতিহ্যের রঙে ‘পোহ-চগ্রু’

রঙিন বস্ত্র, পুঁতির অলংকার, বাঁশের ছাতা, মাটির প্রদীপ আর নানা ধরনের বাদ্যযন্ত্র—এক জায়গায় জড়ো হয়েছে পাহাড়ের মানুষের জীবন ও সংস্কৃতির নানা অনুষঙ্গ। বান্দরবানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘পোহ-চগ্রু’ সাংস্কৃতিক প্রদর্শনীতে ১১টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামগ্রী ও লোকজ জ্ঞান তুলে ধরা হয়েছে। গতকাল শুক্রবার শুরু হওয়া এ প্রদর্শনী আগামীকাল রোববার পর্যন্ত চলবে। বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

১ / ১২
প্রদর্শনীতে পুঁতির তৈরি গয়না দেখছেন মারমা সম্প্রদায়ের এক নারী
২ / ১২
প্রদর্শনীতে সাজিয়ে রাখা জুমের ভুট্টার সারি
৩ / ১২
হাতে প্রদীপ নিয়ে মঞ্চে ঐতিহ্যবাহী প্রদীপ নৃত্য পরিবেশন করছেন মারমা তরুণীরা
৪ / ১২
মঞ্চে ‘রিনা ফ্লং’ নাটকের একটি দৃশ্যে পাওমুম থারক্লার শিক্ষার্থীরা
৫ / ১২
সারি করে সাজানো কোমর তাঁতে বোনা বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বস্ত্র ও তাঁতসরঞ্জাম
৬ / ১২
সাজিয়ে রাখা হয়েছে বাঁশের তৈরি ঐতিহ্যবাহী ছাতা
৭ / ১২
বান্দরবানের তরুণদের সামাজিক সংগঠন গ্রীন মিলিউ আয়োজন করেছে ‘পোহ-চগ্রু’ সাংস্কৃতিক প্রদর্শনী। এতে সহযোগিতা করছে ব্রিটিশ কাউন্সিল ও ওয়াও বাংলাদেশ
৮ / ১২
সারি করে সাজানো বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র
৯ / ১২
একের পর এক স্টল ঘুরে ঐতিহ্যবাহী নিদর্শন দেখছেন দর্শনার্থীরা
১০ / ১২
প্রদর্শনীতে রাখা ঐতিহ্যবাহী সামগ্রী দর্শনার্থীদের দেখিয়ে দিচ্ছেন এক আয়োজক
১১ / ১২
পাহাড়ের মানুষের নিত্যদিনের ব্যবহারের নানা সামগ্রী সাজানো হয়েছে প্রদর্শনীতে
১২ / ১২
মঞ্চে গান পরিবেশন করছেন গিটার লার্নিং স্কুলের শিক্ষার্থীরা