ঈদে হাতে তৈরি জুতা

ঈদকে সামনে রেখে চট্টগ্রামের হাতে তৈরি পাদুকার কারখানাগুলো ব্যস্ত সময় পার করছে। ঈদে নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্ত ক্রেতাদের কাছে হাতে তৈরি জুতার চাহিদা অনেক। তাদের কথা মাথায় রেখে জুতা তৈরি করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কারিগরেরা। এসব কারখানার অধিকাংশই পূর্ব মাদারবাড়ি, পশ্চিম মাদারবাড়ি, নালাপাড়া, নিউমার্কেট এলাকার জলসা মার্কেটে অবস্থিত। এর মধ্যে পূর্ব মাদারবাড়ি নছু মালুম লেন এলাকাতেই রয়েছে প্রায় সাড়ে তিন শ জুতার কারখানা। কারখানাগুলোতে এক ডজনের নিচে জুতা বিক্রি হয় না। মান ও নকশার ওপর নির্ভর করে এক ডজন জুতার দাম পড়ে ১ হাজার ২০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। গত বুধবার পূর্ব মাদারবাড়ি নছু মালুম লেন এলাকা থেকে ছবিগুলো তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
পেনসিল দিয়ে এঁকে এঁকে জুতার মাপ নেওয়া হচ্ছে।
২ / ১০
ফিতা কেটে জুতার ডিজাইন তৈরি করা হচ্ছে।
৩ / ১০
বিভিন্ন নকশায় তৈরি করা হয় জুতা।
৪ / ১০
জুতায় লাগানো হচ্ছে আঠা।
৫ / ১০
জুতার ফিতায় লাগানো হচ্ছে পিন।
৬ / ১০
জুতাকে নিখুঁত করে তোলার জন্য মেশিন দিয়ে ঘষা হচ্ছে।
৭ / ১০
লাইটের আলো দিয়ে শুকানো হচ্ছে জুতা।
৮ / ১০
যে দোকান থেকে জুতা অর্ডার করা হয়েছে, সেই দোকানের নামে জুতায় স্টিকার বসানো হচ্ছে।
৯ / ১০
কারিগরের আশপাশে সাজিয়ে রাখা হয়েছে তৈরি করা জুতা।
১০ / ১০
জুতা তৈরিতে ব্যস্ত শ্রমিক-কারিগরেরা।