নদী বাঁচানোর অঙ্গীকার, বাস্তবে দূষণের চিত্র

আজ ২৭ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। প্রতিবছর নানা আয়োজনে পালিত হয় দিবসটি। নদী রক্ষার অঙ্গীকারও উচ্চারিত হয় বিভিন্ন আয়োজনে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ঢাকা ও চট্টগ্রাম নগরী গড়ে উঠেছে নদীকে ঘিরে। অথচ শীতলক্ষ্যা, বুড়িগজ্ঞা ও কর্ণফুলী নদীতে প্রতিদিনই জমছে প্লাস্টিক, পলিথিনসহ নানা বর্জ্য। কোথাও কারখানার বর্জ্য ও দূষিত পানি মিশছে নদীতে। নদ-নদীর দখল ও দূষণ শুধু জলজ প্রাণবৈচিত্র্যের জন্য বিপদ ডেকে আনছে না, এটি এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

১ / ১০
শিল্পবর্জ্য ছাড়াও নদীদূষণের বড় উৎস নৌযান। প্রতিদিন হাজার হাজার জাহাজ, স্টিমার, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা থেকে নিঃসৃত জ্বালানি, তেল ও দূষিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে নদীতে। শীতলক্ষ্যা, সুলতানা কামাল সেতু, ডেমরা, ঢাকা, ২৬ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
২ / ১০
বিভিন্ন কারখানা থেকে আসা রাসায়নিক মিশ্রিত বিষাক্ত পানি গিয়ে মিশছে শীতলক্ষ্যায়। বিষাক্ত পানি রূপ নিয়েছে কালো রঙে। ডেমরা, ঢাকা, ২৬ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
৩ / ১০
দূষিত পানি ও মূল স্রোতের মিশ্রণে শীতলক্ষ্যায় স্পষ্ট হয়ে উঠেছে দুই রঙের জলের ধারা। ডেমরা, ঢাকা, ২৬ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
৪ / ১০
বিভিন্ন কারখানা থেকে আসা রাসায়নিক মিশ্রিত বিষাক্ত পানি সরাসরি ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। বিনষ্ট হচ্ছে জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। রাজধানীর শ্যামপুরসংলগ্ন বুড়িগঙ্গা নদী। ঢাকা, ২৬ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
৫ / ১০
কর্ণফুলী নদীকে ঘিরেই গড়ে উঠেছে চট্টগ্রাম নগর। নদীটির পাড়ে নগরের ব্যস্ত জনজীবনের চিত্র। চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
৬ / ১০
নগরের দূষিত পানি এসে মিশছে কর্ণফুলী নদীতে। এতে নদীর পানিতে তৈরি হয়েছে দুই রঙের ধারা। চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
৭ / ১০
কর্ণফুলীর পানিতে ভাসছে তেলের আস্তরণ। চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
৮ / ১০
কর্ণফুলীর দূষিত পানিতে ভাসমান বর্জ্যের মধ্য থেকে প্লাস্টিক সংগ্রহ করছে দুই শিশু। চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
৯ / ১০
কর্ণফুলীর পানিতে ভাসছে বর্জ্য। চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
১০ / ১০
দেশে নদ-নদীর দখল ও দূষণ শুধু জলজ প্রাণবৈচিত্র্যের জন্য বিপদ ডেকে আনছে না, এটি এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ