নিষেধাজ্ঞার মধ্যেই চলছে ইলিশ শিকার

মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশের উৎপাদন বাড়াতে সারা দেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। ৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, বিক্রি, মজুত, পরিবহন, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এই নিষেধাজ্ঞা মানছেন না পাবনার অনেক জেলে। জেলা সদর, সুজানগর ও বেড়া উপজেলার পাশে পদ্মা ও যমুনা নদীতে প্রকাশ্যে চলছে ইলিশ শিকার। বেড়ার ঢালারচর এলাকায় পদ্মা-যমুনার মোহনা। এখানে দুই নদীতেই মা ইলিশের বিচরণ বেড়েছে। দিনে ও রাতে কয়েক শ নৌকায় চলছে মা ইলিশ শিকার। জেলেরা ইলিশ ধরে নদী তীরবর্তী বিভিন্ন বাড়িতে সরবরাহ করছেন। এসব বাড়ি থেকেই ক্রেতারা ইলিশ কিনছেন। সরেজমিনে দেখা যায়, ১ কেজির বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। অন্যদিকে ২৫০ থেকে ৩৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে। পাবনায় ইলিশ ধরা ও বিক্রির নানা দৃশ্য নিয়ে এই ছবির গল্প।

১ / ১৪
পাবনা সদরের দোগাছি ইউনিয়নের পদ্মা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা
২ / ১৪
পদ্মার বুকে ছোট–বড় নানা ধরনের নৌকা নেমেছে ইলিশ শিকারে।
৩ / ১৪
কারেন্ট জাল দিয়ে শিকার করা হচ্ছে ইলিশ।
৪ / ১৪
প্রমত্ত পদ্মার বুকে মাছ ধরতে ভেসে চলেছে ছেলেদের নৌকা
৫ / ১৪
কারেন্ট জাল পেতে অল্প সময় পর তুলে নিলেই পাওয়া যাচ্ছে ইলিশ।
৬ / ১৪
বিকেলের গোধূলি আলোতেও চলছে মাছ শিকার।
৭ / ১৪
পদ্মার মতো যমুনা নদীতে মাছ ধরছেন জেলেরা
৮ / ১৪
স্পিডবোটে চলার সময় কাছ থেকে দেখা যায় এসব নৌকার মাছ ধরার দৃশ্য
৯ / ১৪
হঠাৎ অভিযান হলে নৌকা তীরে ফেলে পালান জেলেরা
১০ / ১৪
ক্যামেরায় ছবি তুলতে গেলেও ভয়ে দৌড় দেন জেলেরা।
১১ / ১৪
জেলেদের বাড়িতে জালের ছড়াছড়ি।
১২ / ১৪
কর্কশিটে রাখা মাছ গোপনে বিক্রির জন্য মাপা হচ্ছে
১৩ / ১৪
ডিম ছাড়তে আসা মা মাছগুলোর আকার বেশ বড়
১৪ / ১৪
বিক্রির জন্য রাখা হয়েছে ইলিশ