বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

চলতি মাসে দেশের অধিকাংশ এলাকায় এতটা বৃষ্টি হয়নি, যা হলো আজ রোববার। কোনো কোনো এলাকায় বৃষ্টির পরিমাণ শত মিলিমিটার পার হয়ে গেছে। এই বৃষ্টি হয়েছে মূলত মৌসুমি বায়ু বেশি সক্রিয় হওয়ার কারণে। সাগরে লঘুচাপ হয়েছিল, তার প্রভাব অবশ্য তেমন পড়েনি। আবহাওয়া অফিস বলছে, কাল সোমবারও রাজধানীসহ দেশের নানা স্থানে বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়।

১ / ১২
ঝুম বৃষ্টিতে সড়কে জমেছে পানি। এর মধ্য দিয়ে সড়ক পার হচ্ছেন এক পথচারী। মিরপুর রোডে
ছবি: জাহিদুল করিম
২ / ১২
বৃষ্টির মধ্যে নৌকায় বুড়িগঙ্গা পাড়ি দিচ্ছেন কয়েকজন
ছবি: মীর হোসেন
৩ / ১২
বৃষ্টি থেকে বাঁচাতে সন্তানের মাথা ওড়না দিয়ে ঢেকেছেন এক মা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা
ছবি: সাজিদ হোসেন
৪ / ১২
বৃষ্টিতে ভিজে গল্প করতে করতে গন্তব্যে যাচ্ছে তিন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
ছবি: সাজিদ হোসেন
৫ / ১২
বৃষ্টির মধ্যে বাসে উঠতে হুমড়ি খেয়ে পড়েছেন কয়েকজন। মিরপুর রোডে।
ছবি: জাহিদুল করিম
৬ / ১২
বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে মাথার ওপর প্লাস্টিকের পর্দা দিয়ে ছাউনি বানিয়ে নিয়েছেন রিকশার যাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
ছবি: সাজিদ হোসেন
৭ / ১২
ঝুম বৃষ্টিতে সড়কে যানজট। কল্যাণপুর এলাকায়
ছবি: জাহিদুল করিম
৮ / ১২
বৃষ্টিতে বিপাকে পথচারী। গুলিস্তান এলাকায়
ছবি: দীপু মালাকার
৯ / ১২
বৃষ্টিতে জবুথবু কবুতরের দল। আদাবর এলাকায়
ছবি: শামসুল হক
১০ / ১২
বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। লক্ষ্মীবাজার এলাকায়
ছবি: দীপু মালাকার
১১ / ১২
বৃষ্টিতে জলাবদ্ধতা। ধানমন্ডি ২৭ নম্বর মোড়, মিরপুর রোড
ছবি: জাহিদুল করিম
১২ / ১২
বৃষ্টিতে বটগাছ উপড়ে পড়েছে সড়ক ও ফুটপাতে। বিকেল সাড়ে চারটায়, কাজী নজরুল ইসলাম রোড, মোহাম্মদপুর
ছবি: জাহিদুল করিম